শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এম এ পরীক্ষা দিলেন ৭৫ বছর বয়সী বিজেপি কর্মী দাত্তাজি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৬

75-year-old-politico
ডেস্ক রিপোর্টঃ

ভারতের একজন রাজনীতিবিদ দাত্তাজি চিরান্দাস, বয়স ৭৫ বছর। তিনি পরিণত বয়সে পড়াশুনা করার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু ডিগ্রি অর্জনের জন্য নয় বরং জ্ঞান অর্জনের লক্ষেই তিনি শিক্ষাটা গ্রহণ করতে চান। আর তার ক্ষেত্রে শিক্ষা গ্রহণের জন্য বয়স কোন বাঁধা হয়ে দাঁড়ায়নি। চিরান্দাস রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্সের চতুর্থ বর্ষের পরীক্ষা দিচ্ছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পরীক্ষার মাত্র ৪০ দিন আগে তার বাইপাস অপারেশন হয়েছে। সবকিছুর পরও তার এমএ পাশ করার ইচ্ছাটা নিভে যায়নি। তিনি এখন দিনে ৫ ঘন্টা নিজের পড়াশুনার পেছনে ব্যয় করেন। তবে খুবই অল্প বয়সে পড়াশুনা বাদ দিয়ে তিনি রাজনীতিতে যোগ দেন। প্রথমে তিনি রাষ্ট্রিয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) এ অংশ গ্রহণ করেন। এরপর বিজেপিতে যোগ দেন।

তিনি উল্লেখ করেন, ‘আমি সমাজের সেবায় জীবন উৎসর্গ করেছি। তাই রাজনীতিতে যোগদান করেছি। আমি চতুর্থ শ্রেণী থেকে আমার পড়াশুনা ছেড়ে দিয়েছি। তখন আমি আমার রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের জন্য উদগ্রীব ছিলাম।’

তিনি আরও বলেন, গুজরাটে সুরেশ মেহতার সময়ে তিনি জিআইডিসি এর চেয়ারম্যান ছিলেন। সে সময় একজন বিজেপির নেতা কৌতুক করে বলেছিলেন একজন চতুর্থ শ্রেণী পাশ করা  নেতা কিভাবে জিআইডিসি’এর চেয়ারম্যান হয়। আর সেই একটা কথাই তাকে পড়াশুনা করার তাগিদ দেয়। তখনই তিনি সিদ্ধান্ত নেন পড়াশুনা শুরু করার। চিরান্দাস ২০১১ সালে (বিএওইউ) থেকে দ্বিতীয় বিভাগে বিএ পাশ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি