শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমগাছে ঢিল মারায় স্কুলছাত্রীকে গলাটিপে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৬

1-5-16
ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকায় আমগাছে ঢিল মারায় তানজীমা (৭) নামে এক  স্কুলছাত্রীকে গলাটিপে হত্যা করা হয়েছে। এসময় নিহতের বড় ভাই তারেককেও পিটিয়ে আহত করা হয়।

রোববার বিকালে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী ওই এলাকার রবিউল্লাহর মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

ঘটনার পর এলাকাবাসী ঘাতক ছাদুকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। সে ওই এলাকার রাজ্জাকের ছেলে।

নিহতের চাচা কাজী সাকোয়াত হোসেন জানান, তানজীমা রোববার বিকালে বাড়ি থেকে হয়ে আর ফিরে আসেনি। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হলে প্রতিবেশি ছাদু মিয়ার ঘরে বস্তাবন্দি অবস্থায় আলমারী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, ছাদু মিয়ার আমগাছে ঢিল মারায় তার ভাতিজীকে মারধর করে গলা টিপে হত্যা করে লাশ গুমের চেষ্টা করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি মোঃ সাখাওয়াত  হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি