ডেস্ক রিপোর্টঃ
নগরীর খুলশী থানার ওয়াসার মোড় এলাকার একটি ভবনে মো. ইসহাক (৫০) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ মে) সকালে স্থানীয় লোকজন ঝুলন্ত মরদেহটি দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার প্রক্রিয়া শুরু করে।
মো. ইসহাক কৃষি ব্যাংকের হাটহাজারী উপজেলার মদনহাট শাখায় কর্মরত ছিলেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, কৃষি ব্যাংকের এ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ দেখে লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার প্রক্রিয়া শুরু করে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























































