শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » কুমিল্লা শিক্ষা বোর্ডে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান ১১৯টি


কুমিল্লা শিক্ষা বোর্ডে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান ১১৯টি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৬

comilla-board20160511120516

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১১৯টি । যা গতবারের তুলনায় অনেক কম। গতবার এ বোর্ডে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৭৬টি। এছাড়া গত ৫ বছরের মধ্যে এবারই ৩টি প্রতিষ্ঠান শতভাগ অকৃতকার্য তালিকায় স্থান পেয়েছে।

বুধবার (১১ মে) সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা বোর্ড সূত্র জানায়, ২০১২ সালে এ বোর্ডে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩০টি। পরের বছর ২০১৩ সালে এ সংখ্যা বেড়ে দাড়াঁয় ২৭৫ এ। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১৬৭ এবং ২০১৫ সালে এ সংখ্যা ছিল ১৭৬টি। এ বছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আরো হ্রাস পেয়েছে।

এবার কুমিল্লা বোর্ডের পাশের হার ৮৪ দশমিক। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৯৫৪ জন। এ বোর্ডের অধীনে ৬টি জেলায় ১ লাখ ৬০ হাজার ৫১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি