শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৬

debidwer baby death pic

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে জিহাদ হোসেন (১৪ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত জিহাদ উপজেলার সাইলচর গ্রামের দর্জি জাকির হোসেনের একমাত্র ছেলে।

শুক্রবার (১৩ মে) শিশুটি বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দুপুরের দিকে পুকুরে মরদেহটি ভেঁেস উঠে।

স্থানীয়রা জানান, শিশুটির বাবা জাকির হোসেন ভোরেই তার দর্জি দোকানে চলে যান। দু’বোন পাশের জমি থেকে ধানের চারা তুলতে চলে যায়, মা গৃহস্থলি কাজে ব্যস্ত ছিল। সকালে ঘুম থেকে উঠে শিশুটি সবার অগচোরে ঘর থেকে বের হয়ে যাওয়ার পথে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে দুপুরের দিকে শিশুটির মরদেহ পানিতে ভেঁেস উঠে।

দেবিদ্বার থানার উপ-পরিদর্শক আব্দুল ওয়াহাব জানান, এ বিষয়ে আমরা অবহিত নই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি