
বিনোদন ডেস্ক : সালমান খানের জীবনে লুলিয়া ভান্তুরই যে এখন ফার্স্ট লেডি, তা নিয়ে কোনও সংশয় নেই। কবে চার হাত এক হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। কিন্তু তার আগেই গভীর রাতে কা- ঘটিয়ে বসলেন সালমান। কোথায় গিয়েছিলেন দু’জনে?
গোটা বলিউড বাবা সিদ্দিকির বার্ষিক ইফতার পার্টিতে গিয়েছে। কিন্তু সালমান তার ফাঁকেই সময় বের করে নিলেন প্রেমিকা লুলিয়া ভান্তুরের জন্য। রবিবার মাঝরাতে সকলের চোখ এড়িয়ে কোথায় গিয়েছিলেন সালমান?
জানা গিয়েছে, মুম্বাইয়ের ঠিক বাইরে একটি রেস্তোরাঁ নাকি সালমান এবং লুলিয়ার দারুণ পছন্দ। সেখানেই লুলিয়াকে নিয়ে ডিনারে গিয়েছিলেন সালমান। দু’জনে দীর্ঘ সময় ধরে খাওয়াদাওয়া করেন। অত্যন্ত খোলামেলা মেজাজে কথা বলতে দেখা গিয়েছে দু’জনকে।
লুলিয়া এখন হন্যে হয়ে মুম্বাইয়ে ফ্ল্যাট খুঁজছেন বলে খবর। ‘‘সুলতান’’-এর শ্যুটিংয়ের শেষ শেডিউলে তিনি সালমানের সঙ্গে বুদাপেস্টে গিয়েছিলেন। ফিরেই নতুন ঘর খুঁজতে শুরু করে দিয়েছেন। বান্দ্রায় সালমানের ‘‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’’-এর একেবারে কাছে ফ্ল্যাট খুঁজছেন তিনি। এমনকী ভাড়ায় পেলেও নিয়ে নেবেন বলে জানা গিয়েছে।-এবেলা।

























































