শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মহাবীরের সঙ্গে সাইকেল আরোহি কিং খান


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৬

 

2016_07_01_16_56_30_lDoI3Ndy9dtVPEbLS6JHZtReDY3Hy8_original

বিনোদন ডেস্কঃ

দূষণের কারণে উষ্ণতা বেড়ে যাওয়া বর্তমানে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সমস্যাগুলোর একটি। তা সমাধানের লক্ষ্যে পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশগুলো জোট বেঁধে কাজও করছে। জলবায়ুর পরিবর্তনে সদা সক্রিয় হলিউডের অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও! আর এবার দূষণ ঠেকাতে গাড়ি ছেড়ে দূষণমুক্ত দুই চাকার সাইকেল নিয়ে রাস্তা নামতে দেখা গেল বলিউডের ভাইজান খ্যাত সালমান খান ও বলিউড কিং শাহরুখ খানকে।

নগরে দূষণ এড়াতে বেশি বেশি যানবাহনের চেয়ে সাইকেলকে সবার মাঝে জনপ্রিয় করে তুলতেই পরিবেশবাদী একটি সংগঠনের এই আয়োজন। যেখানে যোগ দিয়েছিলেন মহাবীর সালমান খান ও বলিউড কিং শাহরুখ খান।

প্রায় ফাঁকা রাস্তায় একদল সাইকেল আরোহি দেখা যায়। যার প্রথমে থেকে নেতৃত্ব দিচ্ছেন সালমান খান। আর তার পরে পরেই আছেন শাহরুখ খান। তাদের পিছু অসংখ্য সাইকেল আরোহি। আর তাদের সামনে পিছনে গাড়ী ও মোটর বাইকে দেখা গেছে দুই খানের বডিগার্ডদের।

১ জুলাই নিজের টুইটার ও ফেসবুকে সালমানের সঙ্গে রাস্তায় সাইকেল চালানোর একটি ছবি পোস্ট করেছেন শাহরুখ খান। সেখানে তিনি ছবিটি পোস্ট করে লিখেন,  ‘ভাই ভাই অন বাইক বাইক! কোনো দূষণও নাই!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি