রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বামীকে গাড়ি ও মোটরসাইকেল উপহার দিলেন মাহি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৭.২০১৬

mahia mahi

পূর্বাশা ডেস্ক:

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে স্বামী অপুকে একটি গাড়ি ও একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার (২০ জুলাই) রাতে ঢাকার ক্যান্টনমেন্টে সেনামালঞ্চ মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের সামনে উপহার দেওয়াট‍া ভিডিওচিত্রের মাধ্যমে দেখানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, স‍াদা রঙ মিতসুবিশি গাড়িটির মূল্য ৪০ লাখ টাকা। আর ধূসর রঙের সুজুকি মোটরসাইকেলটি কিনতে লেগেছে আড়াই লাখ টাকা।

ভিডিওতে মেয়েকে তুলে দেওয়ার কথা জানিয়ে এই উপহারের খবরটি জানান মাহির বাবা ও মা। এই ভিডিওতে ব্যবহার করা হয় ‘আয় খুকু আয়’ গানটি। এ সময় মিলনায়তনে আবেগঘন পরিবেশ তৈরি হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি