স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি ও মহানগরীর ২৪ নং ওয়ার্ডের জামায়াত ইসলামির রুকন মোঃ কামরুজ্জামান সোহেলকে (৩৪) গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা ।
গ্রেফতার হওয়া মোঃ কামরুজ্জামান সোহেল কুমিল্লার বরুড়া উপজেলার খাটাইয়া(ঘোষপা) এলাকার খাদেম আলী হাতেমের ছেলে।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর আড়াইটায় র্যাব সদস্যরা কুমিল্লা সদরের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে তাকে গ্রেফতার করে।
কুমিল্লা র্যাব-১১ সূত্র জানায়, গ্রেফতার হওয়া কামরুজ্জামান সোহেল ৩ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। বরুড়া থানায় আসামি হস্তান্তর করা হয়েছে।


















































