শাখাওয়াত হোসেন, নাঙ্গলকোট ঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল মালেক মোল্লাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২৪ জুলাই) উপজেলার চান্দাইশ মাদ্রাসার নিজ কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আব্দুল মালেক মোল্লা উপজেলার রায়কোট ইউনিয়নের জামায়াতের সেক্রেটারী। এছাড়া তিনি চান্দাইশ মাদ্রাসায় অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
এ বিষয়ে নাঙ্গলকোট ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম পিপিএম জানান, তাকে নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।


























































