বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজার প্রতিবাদে আগামী সোমবার সারাদেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী-যুবদল।
শনিবার বিকালে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় যুবদলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।


























































