শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


উত্তরায় সেনা কর্মকর্তার মা খুন হওয়ার ঘটনায় গ্রেপ্তার ১


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৬

Arrest20160727102032

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর উত্তরায় সেনা কর্মকর্তার মাকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

আজ শনিবার র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ তথ্য জানা যায়। পরে মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ ব্রিফিং করবে র‍্যাব।

গত ৪ জুন উত্তরায় নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয় মনোয়ারা বেগম নামের ওই বৃদ্ধাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি