শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সড়ক দুর্ঘটনায় শিবিরের সভাপতি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৬

2015_10_22_10_51_48_PxGVm6lW9Hltcy4OosJyMmMlHjERZ3_original

পূর্বাশা ডেস্ক:

জেলায় সড়ক দুর্ঘটনায় মহানগর ছাত্র শিবিরের সভাপতি ডা. মোজাম্মেল হক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হক গত বছর কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার গ্রামের বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে। তিনি ওই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তার বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম।

ডা. মোজাম্মেল হকের দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শাহাদৎ হোসেন।

এর আগে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লার ময়নামতি-নাজিরা বাজার এলাকায় তিনি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর মেডিকেল সেন্টারে ভর্তি করার পর রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তার।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান বলেন, ‘গাড়ির ধাক্কায় নাজিরা বাজার এলাকায় এক যুবক আহতের কথা শুনেছি। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি