শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন মুখ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৬

bnp-550x286পূর্বাশা ডেস্ক:

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বহুত কাক্সিক্ষত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার দুপুর ১২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দলের সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।

১৯ সদস্যের স্থায়ী কমিটির ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি দু’জনের নাম এখনও ঘোষণা করা হয়নি। ১৭ জনের মধ্যে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর,আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ নতুন মুখ হিসেবে দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামে এসেছেন।

বর্তমানে লন্ডনে অবস্থান করা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিএনপির কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী আগের কমিটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ছিলেন।  আর সালাহউদ্দিন আহমেদ অবৈধ অনুপ্রবেশের মামলায় ভারতের মেঘালয়ের শিলংয়ে বিচারের ‍মুখোমুখি। বেশ কয়েক মাস নিখোঁজ থাকার পর ২০১৫ সালের ১১ মে শিলংয়ে আটক হন তিনি। বিএনপির আগের কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি