শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘জঙ্গিবাদ রুখতে সাংস্কৃতিক কর্মকান্ড বাড়াতে হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৬

ATN-5পূর্বাশা ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ বলেন, জঙ্গিবাদ রুখতে আজ আমরা যে সাংস্কৃতিক কর্মকান্ড বা কোন কিছু পরিচালনা করার কথা বলছি সেটা দু’দিন আগে কেন বললাম না। জঙ্গিবাদের উত্থানের পেছনে আমাদের যে ব্যর্থতা তার শুরু কিন্তু সেখান থেকেই।

মুন্নি সাহার সঞ্চালনায় এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান নিউজ ‘আওয়ার এক্সট্রা’য় বাগাড়ম্বর বিষয়ক আলোচনায় তিনি একথা বলেন।

অধ্যাপক শাহনাওয়াজ বলেন, জঙ্গিবাদ হঠাৎ করে শুরু হওয়া কিছু না। এর একটা প্রস্তুতি জঙ্গিরা নেয় কিন্তু সাড়ম্বরে না। নিরবে-নিভৃতে সাপের মত জঙ্গিরা ছড়িয়ে গেছে। সে যখন ছোবল দিলো আমরা তখন দেখতে পেলাম। তখন জঙ্গিরা দৃশ্যমান হলো।

তিনি বলেন, জঙ্গিরা নিরব, কিন্তু কাজ করে খুব দ্রুত । জঙ্গিরা দীর্ঘ কাল ধরে করে একটা নেটওয়ার্ক তৈরি করে। যখন তারা লক্ষ্য অর্জনের কাছে চলে গেল তখন যেকোন সময় যেকোন বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়।

অধ্যাপক শাহনাওয়াজ বলেন, জঙ্গিবাদ কোন যুদ্ধ নয় যে সামনে লাল পোশাক পরা ইংরেজ দাঁড়িয়ে আছে তার সাথে অগ্রভাগে মোকাবিলা করতে হবে। জঙ্গিদের মোকাবিলার বিষয়টা কিন্তু তা নয়। জঙ্গিবাদ রুখতে শিক্ষামন্ত্রী ৩রা সেপ্টেম্বর যে আয়োজন করেছেন সেটা ভালো উদ্যোগ।

কিন্তু বাস্তবতা হলো জঙ্গিবাদ রুখতে আমাদের সাংস্কৃতিক কর্মকান্ডে আরো অংশগ্রহণ করতে হবে। আরও বেশি বেশি সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি