শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত


কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৬

DSC_3971

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেে এ সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে আলোচ্য সংলাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  জেলার  তিতাস, দেবিদ্বার ও লাকসাম উপজেলার বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করা হয়।  আমাদের যুব সমাজকে সাথে নিয়ে সমাজের সর্বস্তরের জনগণের মধ্যে জঙ্গি বিরোধি সচেতনতা বৃদ্ধি করে দেশের উন্নয়নে অবদান রাখতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

সংলাপে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, সমাজসেবার কর্মকর্তা ও সভাপতি ইমাম সমিতি প্রমূখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি