স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা নগরীর হাউজিং স্টেট এলাকায় সেপটিক ট্যাংক থেকে নাসিমা আক্তার (২৮) নামে এক নারী ও তার এক বছরের শিশুপুত্র নাফিসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় হাউজিং স্টেটের এক নম্বর গেটের মিমপ্যাক্স এগ্রো কেমিকের লিমিটেড ভবনের সেপটিক ট্যাংক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃত নাসিমা আক্তার কুমিল্লার বরুড়া উপজেলার নাজমুল হাসানের স্ত্রী। তারা মিমপ্যাক্স এগ্রো কারখানার পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
মিমপ্যাক্স এগ্রো কেমিকেল লিমিটেডের ইউনিট অফিসার আজিজ জানান, বিকেলে বাড়ির দারোয়ান বাড়ির পিছনে সেপটিক ট্যাংকের কাছে গেলে দুর্গন্ধ পেয়ে সেপটিক ট্যাংকের ঢাকনা খোলেন। এ সময় ট্যাংকের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি থানার পরিদর্শক সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মা ও ছেলের গলায় ওড়না পেচাঁনো ছিল। তবে নাসিমার স্বামী পলাতক রয়েছেন।


















































