শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চেওরিয়া বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শোক দিবস পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৬

chouddagram news 16-08-2016.--2
স্টাফ রিপোর্টার ঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেওরিয়া বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ আগস্ট বিকালে চেওরিয়া পূর্বপাড়া জামে মসজিদ মিলনায়তনে চেওরিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাংবাদিক এস এন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ৩নং ওয়ার্ডের মেম্বার কাজী আলমগীর হোসেন, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী সদর দক্ষিণ উপজেলার ছোট শরীফপুর ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ ইদ্রিস, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম সবুজ, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, মুন্সিরহাট ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাছুম বিল্লাহ, চেওরিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ডালিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুর রহমান অনিক, মোঃ সাহবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মজুমদার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালা মিয়া সর্দার, মোঃ তাজুল ইসলাম(জাপানী), মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হারুন অর রশিদ, চেওরিয়া সিআইজি সমিতির সভাপতি সহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সেলিম মিয়া। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু জাফর মজুমদার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি