পূর্বাশা ডেস্ক:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকায় ছাত্রী মেস থেকে অগ্নিদগ্ধ এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সকাল ৬টায় সালমান পুরের প্রশান্তি নামক তিন তলা বাড়ির নিচতলা থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন করেছে কুমিল্লা জেলা পুলিশ, গোয়েন্দা বিভাগ, পিবিআই ও সিআইডি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, অগ্নিদগ্ধ ছাত্রী ফাহমিদা হাসান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্রী। ফাহমিদা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আবু হাসানের মেয়ে।


















































