শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বি-পাড়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক রোহিঙ্গা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৬

comilla rohinga pic-28.8.16

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার বি-পাড়া উপজেলার শশীদল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মোঃ রহমত করিম (২৭) নামের একজন রোহিঙ্গাকে আটক করেছে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা।

রোববার (২৮ আগষ্ট) গভীররাতে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শশীদল বিওপি‘র দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ২০৫৮/৫-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়নপুর নামক স্থান হতে তাকে আটক করা হয় ।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া মোঃ রহমত করিম ভারতের আকিয়াবা জেলার মংডু থানার খিয়ারিপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

আটক হওয়া রোহিঙ্গাকে বি-পাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি