শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অপহরণের এক বছর পর কুমিল্লায় যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৬

Comilla-sm20160810133757

পূর্বাশা ডেস্ক:

অপহরণের বছর খানেক পর কুমিল্লার নগরের ঠাকুরপাড়ার একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে তারিকুল ইসলাম টিটু নামে এক যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তিনি কুমিল্লার দেবিদ্বার পৌর যুবলীগের সহ-সভাপতি।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে কঙ্কালটি উদ্ধার করা হয়।

কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ  জানান, ২০১৫ সালের ২ জুলাই নগরের রেইসকোর্স এলাকা থেকে অপহৃত হন টিটু। এ ঘটনায় টিটুর স্ত্রী দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে মামলাটি কুমিল্লা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্তের পর সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে টিটুর কঙ্কাল উদ্ধার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি