শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০১৬

image_26619

আরিফুর রহমান মজুমদার, চৌদ্দগ্রাম ঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পিকআপভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তারা পিকআপভ্যানে ছিলেন। আহতদের মধ্যে পিকআপভ্যানের চালক ও হেলপার এবং বাসের দুই যাত্রী রয়েছেন। তাদের প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে মহাসড়কের বাবুর্চি এলাকায় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাসের সঙ্গে ফেনিগামী রিকশাবোঝাই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানে বসে থাকা দুই ব্যক্তি নিহত হয়।

স্থানীয় মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শফিকুল আজম  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও বাস মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি