
এস এন ইউসুফ ঃ
কুমিল্লা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সহিদ আর নেই। ৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১০ টায় ঢাকার শমরিতা হাসপাতালের সিসিও‘তে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন) ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। মুজিবুর রহমান সহিদের মৃত্যুর সংবাদ পেয়ে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীকে দেখতে এবং স্বজনদের সমবেদনা জানাতে রাতেই শমরিতা হাসপাতালে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। মৃত্যুকালে সহিদ একমাত্র মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মুজিবুর রহমান সহিদ বর্তমান কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি যখন কুমিল্লা জেলা যুবলীগের সভাপতি ছিলেন তখন মুজিবুর রহমান সহিদ জেলা যুবলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি‘র দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন। খবর পেয়েই মন্ত্রী ছুটে যান শমরিতা হাসপাতালে। ১০ সেপ্টেম্বর সকালে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদেন, রাষ্ট্রীয় গার্ড অব অনার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মুজিবুর রহমান সহিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের সভাপতি পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কমাল লোটাস কামাল এমপি, কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি, কুমিল্লা জেলা চৌদ্দদলের আহবায়ক কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল প্রমূখ। এছাড়াও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, শ্রমীকলীগ, মহিলা আওয়মীলীগ, কৃষকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।



















































