শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালিকে বাদ দিয়েই কুমিল্লা বিভাগ হবে- এমপি বাহার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৯.২০১৬

img_0405

আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লা সদর সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, নোয়াখালিকে বাদ দিয়েই কুমিল্লা বিভাগ হবে, যেহেতু তারা আমাদের সাথে আসতে চায় না। কুমিল্লা বিভাগের মেসেজ ৫৮ লক্ষ মানুষের কাছে পৌছে গেছে, আমার কাছ থেকে আমাদের নেত্রী শেখ হাসিনা জানতে চেয়েছিল কুমিল্লা বিভাগের কি নাম হবে। অচিরেই বিভাগ হবে কুমিল্লা। আমি দেশের বাইরে থাকা অবস্থায় ময়মনসিংহ বিভাগ হয়েছিল। ওই সময় কেবিনেট মিটিংয়ে কুমিল্লার দুই মন্ত্রী থাকা সত্ত্বেও বিভাগের প্রস্তাব করেনি। এটা আমাদের দুভার্গ্য। ১৯৮৪ সনে পৌরসভার নির্বাচনে আমি বলেছিলাম কুমিল্লা হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই কিন্তু ওই সময় হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি নাই কারন আমি বিরোধী দলের একজন চেয়ারম্যান ছিলাম। সরকার আমার ছিলনা, সরকার ছিল জাতীয় পার্টির।
গতকাল শনিবার সন্ধ্যায় কুমিল্লা টাউনহল মিলনায়তনে কুমিল্লা জেলা প্রশাসকের বিদায়ী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
এমপি বাহার আরো বলেন, আমার সাথে হাসানুজ্জামান কল্লোল ২ বছর ৩ মাস কাজ করেছে। আমি হাসানুজ্জামন কল্লোলের কাছে কৃতঘœ, তিনি শচীন দেব বর্মণের বাড়ি থেকে হাস মুরগির র্ফাম সরিয়ে নেয়ার ব্যবস্থা করে কম সময়ে বাড়িটি উদ্ধার করেছেন। আজকে হাসানুজ্জামান কল্লোলকে যেই সংর্বধনা দিয়েছেন তিনি কুমিল্লার জন্য কিছু কাজ করেছেন বলেই আজ উনাকে আপনারা সম্মান দিয়েছেন। আমরা কুমিল্লার মানুষ দুই শত বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছি তাই আমাদের কুমিল্লার মানুষকে আজ হিংসা করে অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি