স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ আকাশ সরকার (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টায় তাকে আটক করা হয়। দুপুর দেড়টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি জানানো হয়।
পুলিশ জানায়, ভোরে ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদ রোডের গ্রামার স্কুলের সামনের রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় একটি নাইন এম এম আমেরিকান বিদেশি পিস্তল ও গুলিসহ আকাশকে আটক করা হয়।
পরে আকাশের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


















































