রবিবার,৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আ’লীগ সরকার নির্বাচনী ওয়াদা শতভাগ পূরণ করেছে- রেলপথ মন্ত্রী মুজিব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০১৬

railway-minister-photo-24-09-2016

স্টাফ রিপোর্টার ঃ

রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব বলেছেন, আ’লীগ সরকার শতভাগ নির্বাচনী ওয়াদা পূরণ করেছে। আ’লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। এ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে শুধু লুটপাট করে। তারা দেশের উন্নয়নে বিশ্বাসী না।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, দক্ষিণ জেলা আ’লীগের তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক আলী হোসেন, পৌর মেয়র মিজানুর রহমান, দক্ষিণ জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়ের, উপজেলা আ’লীগ নেতা কাজী শাহ আলম বাঙ্গালী, জিএম মীর হোসেন মীরু, আকতার হোসেন পাটোয়ারী, কাজী মুরাদ হোসেন, আফতাবুল ইসলাম, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, একরামুল হক, জানে আলম ভূঁইয়া, সৈয়দ আহম্মদ খোকন, কাজী জাফর প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি