মিটার টেম্পারিং করে গ্যাস বিক্রি করে সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে
কুমিল্লায় দুটি সিএনজি ফিলিং স্টেশনকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সিএনজি ফিলিং স্টেশন দুটি হল, কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকার রাহমা সিএনজি ফিলিং স্টেশন ও দেবিদ্বার উপজেলার সাহারপাড় এলাকার মেসার্স কুমিল্লা সিএনজি ফিলিং স্টেশন ।
সোমবার বিকেল ৫ টায় কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, মিটার টেম্পারিং করে গ্যাস বিক্রি করে সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে রাহমা সিএনজি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা ও মেসার্স কুমিল্লা সিএনজি ফিলিং স্টেশনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালীন সময়ে জ্বালানী মন্ত্রণালয়ের উপ সচিব প্রকৌশলী মোকাম্মেল হক, বাখরাবাদ গ্যাস কোম্পানির এমডি রেজাউল ইসলাম খান।
ইমতিয়াজ আহমেদ জিতু
০১৬৭৬-৩২৭৫০৪


















































