ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলা বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩জনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলহাজতে প্রেরন করেছে। থানা সূত্রে জানা যায় থানার এ এস আই সুজন বিকাশ চাকমা ও সঙ্গীয় ফোর্স গতকাল ২৮ সেপ্টেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ শশিদল গ্রামের মো: কনুমিয়ার ছেলে মো: নুরুন্নবী প্রকাশ (নুরু) (২৭) কে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সে কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল।
একই দিন রাতে শশিদল গ্রামের ময়নাল হোসেন চেয়ারম্যান বাড়ীর মৃত আবদুল মজিদের ছেলে মো: তাজুল ইসলাম (৪০) কে একই পুলিশের দল তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানার মাদক আইনের ১টি মামলার ৬মাসের সাজা রয়েছে। অপরদিকে এ এস আই মো: জসিম উদ্দিম সঙ্গী ও ফোর্স গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর তেতাভূমি আনন্দপুর গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি মো: ফারুক (৩০) কে তার নিজ এলাকা গ্রেপ্তার করে। থানার ওসি এসএম বদিউজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন গতকাল বুধবার আসামিদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

















































