রবিবার,৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বার থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ এক ডাকাত গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০১৬

img_7520
স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের দুধ মিয়ার ছেলে ইউসুফ দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয় দেবিদ্বার থানা পুলিশের বিশেষ অভিযানে। এই অভিযানে এস.আই মোঃ সোহেল আহমেদ এর নেতৃত্বে অংশ নেয় একদল পুলিশ।
২৭ সেপ্টেম্বর ভোর পৌণে ৪ টায় কয়েকজন ডাকাত একটি সিএনজি যোগে অস্ত্রশস্ত্র নিয়ে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে প্রবেশ করেছে। এস.আই মোঃ সোহেল আহমেদ উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে একদল পুলিশ নিয়ে স্থানীয় জনতাসহ ভোর পৌণে ৪টায় ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে জনৈক আঃ রহমানের বসত বাড়ীর উঠানে পৌঁছামাত্র ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে পুলিশ একজনকে আটক করে। এসময় পুলিশ স্থানীয় লোকজনদের সম্মুখে আটককৃত আসামী মোঃ ইউসুফ (৩৫), পিতা-মৃত দুধ মিয়া, সাং-সুলতানপুর (আড়াই বাড়ী), থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা এর দেহ তল্লাশী করে তার কোমরের পিছনে লুঙ্গির সহিত গোঁজা অবস্থায় একটি দেশীয় প্রযুক্তির লোহার তৈরি পাইপ গান সহ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি রামদা, একটি লোহার তৈরি ছুরি উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামী মোঃ ইউসুফ এর বিরুদ্ধে দেবিদ্বার থানায় চুরি, ডাকাতি চেষ্টাসহ ৩টি মামলা আছে। উক্ত ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। অদ্য আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি