বুধবার,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় জাপানি পিস্তলসহ ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৬

%e0%a7%a9%e0%a7%a8

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চান্দিনায় বিদেশি পিস্তলসহ নূর হোসেন (৪০) ও জাহাঙ্গীর আলম (৩৮) নামে দু’জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন তীরচর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার রামসিং গ্রামের নূর হোসেন ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার লাঙ্গলমুড়া গ্রামের জাহাঙ্গীর আলম।

এ সময় তাদের কাছ থেকে ৭.৬২ বোরের একটি জাপানি পিস্তল উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম ট্রান্সপোর্ট নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই দু’জনের কাছ থেকে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে তারা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি