জাকির হোসেন হাজারী, দাউদকান্দি ।।
চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন আ’লীগ সভাপতি আজম খাঁন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে এ হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা প্রায়১০/১৫টি সিএনজি ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আজম খান রিক্সা করে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে বাজারের মুখে আসলে সিএনজি থেকে চাঁদা আদায়কারী কয়েকজন লাইনম্যান তার রিক্সাটিকে গতিরোধ করে। কেন গতিরোধ করা হয়েছে জানতে চাইলে তোর কাছে কফিয়ত দিতে হবে নাকি বলেই আজমখানের উপর হামলা চালায়। এসময় আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে কাছেই পুলিশ ফাঁড়ির ভিতরে চলে যান। পুলিশ হামলাকারীদের ফাড়ির ভিতর যেতে না দেয়ায় তারা বাউরে রাস্তার উপর দাড়িয়ে থাকা ১০/১৫ টি সিএনজি ভাংচুর এবং চালকদের মারধর করে।
জিয়ারকান্দি ইউনিয়ন আ’লীগ সভাপতি আজম খাঁন বলেন, আমি গৌরীপুর বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ি। বাজারের ভিতর রিক্সা নিয়ে যাওয়ার সময় সিএনজি থেকে চাঁদা আদায়কারী কয়েকজন আমার গতিরোধ করে এবং আমার রিক্সার চালকের উপর হাততুলে। আমি এর প্রতিবাদ করলে তারা চাঁদাবাজ আলমের নেতৃত্বে আমার উপর হামলা করে এবং কোমর থেকে পিস্তল বাহির করে আমাকে গুলি করার নিশানা করে। এ সময় সাধারণ জনগণ এগিয়ে আসলে সে পালিয়ে যায়। গৌরীপুর বাজারের এই চিহ্নিত চাদাঁবাজ আলমের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় ১০/১২টি মামলা রয়েছে।
গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্য তপন বাগচি জানান, এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি,পেলে অবশ্যই আইনগত ব্যাবস্থা নেয় হবে। আর আলম বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেগুলোতে সে জামিনে রয়েছে।


















































