শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাক শিল্পী ইস্যুতে রাজ ঠাকুরকে ফোন দিলেন সালমান


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০১৬

023059salman-raj_kalerkantho_pic
বিনোদন ডেস্ক ঃ
উরি পরবর্তী ভারত-পাক সম্পর্কের প্রভাব বলিউডেও পড়েছে৷ পাকিস্তানের শিল্পীদের দেশ ছাড়ার ফতোয়া জারি করেছিল রাজ ঠাকুরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷ শোনা গিয়েছিল, ফতোয়ার জেরে নাকি নিজ দেশে ফিরতে শুরু করেছিলেন ফওয়াদ ও মাহিরা খানরা ৷
এদিকে প্রযোজকদের মাথায় হাত৷ ফওয়াদ-মাহিরাদের সিনেমায় যে কোটি কোটি টাকা লগ্নি হয়ে রয়েছে৷ তার কী হবে? ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ফওয়াদ, আর মাহিরা ‘রইস’-এ কিং খানের বিপরীতে রয়েছেন৷ পাক শিল্পীদের নিয়ে দ্বিধাবিভক্ত বি-টাউনে অবতীর্ণ হয়েছেন স্বয়ং ‘সুলতান’ সালমান৷
এক বেসরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সালমান নাকি নিজে রাজ ঠাকরেকে ফোন করেছিলেন৷ ফোনে শান্তিপূর্ণভাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘রইস’-এর মুক্তির আর্জি জানিয়েছেন তিনি৷ নিজে এই দুই সিনেমার অংশ না হলেও বলিউডের লাভের কথা চিন্তা করেই ভাইজান এই সুপারিশ করেছেন বলে জানা গিয়েছে৷
পাক শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের নবাব সাইফ আলি খানও৷ তাঁর মতে, বি-টাউন সারা বিশ্বের শিল্পীদের জন্য উন্মুক্ত৷ আর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সরকারেরই আছে ৷


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি