বুধবার,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


১০ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৬

picture1

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোঃ শহীদুল আলম এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০১ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ০৬.০০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত আমানগন্ডা বিওপি‘র “রাঙ্গামাটি” নামক স্থান হতে ২৯ বোতল হুইস্কি, ২০ লিটার বাংলা মদ এবং ২৪৮০ টি টার্গেট ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়েছে।

অন্য একটি অভিযানে গত ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ আনুমানিক ২১.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি টহলদল বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত “লালমাই” নামক স্থান হতে ভারতীয় ৮৮০ প্যাকেট ওরিও বিস্কুট এবং ২৫০ কেজি পোস্তদানাসহ ০১ টি মিনি পিকআপ আটক করতে সক্ষম হয়।

picture2 এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় বিয়ার- ১৪ বোতল, গাঁজা- ৩.৮ কেজি, শাড়ী ১০০ টি, ষ্টীল সামগ্রী- ৬৬৩ টি এবং ১৩ ঘনফুট কাঠ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩৩,২০,৭৫০/- (তেতত্রিশ লক্ষ বিশ হাজার সাতশত পঞ্চাশ)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

মোঃ শহীদুল আলম

অতিরিক্ত পরিচালক

ভারপ্রাপ্ত অধিনায়ক

প্রয়োজনে যোগাযোগ

মোঃ রাশেদুল ইসলাম

১০ বর্ডার র্গাড ব্যাটালিয়ন, কুমিল্লা

মোবাইলঃ ০১৭৬৯-৬০৩২১৬

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি