বুধবার,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে জাতীয় কন্যা দিবসে মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৬

daudkandi-photo1-02-10-16

স্টাফ রিপোর্টার:

আজ সকাল সাড়ে এগারোটায় দাউদকান্দিতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও কন্যা শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
২ অক্টোবর রোববার সকাল ১১টায় ‘শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি…এই শ্লোগানকে সামনে রেখে প্রথমে উপজেলার সামনে স্থানীয় কয়েকটি স্কুলের কন্যা শিক্ষাথীদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে এগারোটায় উপজেলা হল রুমে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার আহ্বানে সাড়া দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রোজিনা আক্তার, মোঃ আমান উল্লাহ এজডু, দাউদকান্দি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খোরশেদ আলম, দাউদকান্দি মহিলা লীগের সভাপতি জেবুন নেছা জেবু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ টিপু সুলতান, উপজেলা  সমবায় অফিসার মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট কবি-কলামিস্ট ও দাউদকান্দি ইভটিজিং, বাল্যবিয়ে এবং যৌতুক প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. আলী আশরাফ খান, উপজেলা মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা সুমি আক্তার ও দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জোবায়েদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সেলিম আহমেদ, জসিম উদ্দিন জয়, সঙ্গীত শিক্ষক ত্রিপেন্দ্র মিত্র সাধু প্রমুখসহ স্থানীয় স্কুল প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন তার বক্তব্যে বলেন, ‘আমাদের সমাজে কন্যা শিশুদের নিয়ে যে বৈষম্য সৃষ্টি হয়েছে তা কখনও কাম্য নয়। এর জন্য আমরা নিজেরাই দায়ি। এ সামাজিক সমস্যা থেকে উত্তরণে সচেতনতার বিকল্প নেই। সুতরাং আমাদেরকে স্ব-স্ব অবস্থান থেকে নিজেরা সচেতনত হওয়ার পাশাপাশি সমাজকে সচেতন করার লক্ষে নিরলস ভূমিকা রাখতে হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি