পূর্বাশা ডেস্ক:
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গতবারের শীর্ষ অগ্রিম করদাতা আকশায় কুমারকে হটিয়ে এবারে এথম স্থানটি দখল করে নিলেন ‘সুলতান’ খ্যাত এ তারকা।
তারকাদের বিরুদ্ধে প্রায়শই কর ফাঁকি দেয়ার অভিযোগ পাওয়া যায়। কেউ কেউ আবার কর ফাঁকি না দিলেও বেশ বিলম্ব করেন কর দিতে। কিন্তু বলিউড তারকারা বোধহয় এ ব্যাপারে বেশ সচেতন। অগ্রিম করদাতাদের নিয়ে করা একটি সমীক্ষায় উঠে এসেছে সেই তথ্যই।
এ তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছেন গতবারের শীর্ষ করদাতা আকশায় কুমার ও হৃত্বিক রোশান। দু’জনের দেয়া করের পরিমাণ ১১ কোটি রুপি। গত বছর আকশাইয়ের এ অঙ্কটা ছিলো আরও বড়; প্রায় ১৮ কোটি রুপি। তৃতীয় অগ্রিম করদাতা হলেন রানবির কাপুর। তার পরিশোধিত করের পরিমাণ ৭ কোটি ৮ লাখ রুপি। গত বছর এ তারকার দেয়া করের পরিমাণ ছিলো ৪ কোটি রুপি।
প্রায় ৬ কোটি রুপি কর পরিশোধ করে এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন ‘কিস কিস সে প্যায়ার কারু’ খ্যাত কৌতুক অভিনেতা কপিল শর্মা। পঞ্চম অগ্রিম করদাতা হলেন আমির খান। তার দেয়া করের পরিমাণ ৩ কোটি ৭ লাখ রুপি। গত বছর প্রায় ৪ কোটি ৫ লাখ রুপি কর দিয়েছিলেন এ তারকা।


























































