স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৪ অক্টোবর দুপুর ২টায় সদর উপজেলার বিবির বাজার বিওপি’র “কটক বাজার” নামক স্থান হতে ৫ বোতল বিয়ারসহ মাদক ব্যবসায়ী মোঃ রুহুল আমিন (৩৫) কে আটক করা হয়েছে।
আটক হওয়া মোঃ রুহুল আমিন কুমিল্লা সদরের বিবির বাজার গাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি-৮৩ বোতল, ফেন্সিডিল- ৪ বোতল, কোরেক্স সিরাপ- ১১ বোতল, গাঁজা- ৫ কেজি, ২৫০০ টার্গেট ট্যাবলেট- টি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ৭৪ হাজার , শাড়ী- ২০৭ টি, চা পাতা- ৫০ কেজি, তালা- ৩৬ টি, এবং ৬৮০ কেজি বিট লবণ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩১ লক্ষ ৫ হাজার ৩ শত টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।


















































