জাকির হোসেন হাজারী , দাউদকান্দি ।।
২৩ অক্টোবর আওয়ামীলীগের জাতীয় সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদক পদে স্থান পেতে যাচ্ছেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রস্তাবিত জেলা কমিটির যুগ্ন সম্পাদক বাদল রায়। বিশ্বস্থ সূত্রে জানাযায়, আ’লীগ সভানেত্রী শেখ হাসিনার ¯েœহভাজন দীর্ঘদিনের ত্যাগি নেতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কৃতি ফুটবলার শ্রী বাদল রায় কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর দাউদকান্দিতে আ’লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দিতাকারী ক্লিন ইমেজের নেতা হিসেবে এলাকায় তার যথেষ্ঠ সুনাম রয়েছে। কুমিল্লা উত্তর জেলার আ’লীগের তৃণমুল পর্যায়ের নেতা কর্মীরা তাদের দুর্দীনে পাশে থাকা প্রানের নেতা বাদল রায়কে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভূক্ত করার দাবী জানাচ্ছেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের ডাঃ নিরঞ্জন রায়ের পুত্র বাদল রায় ১৯৭২ সালে মেট্রিক পাশ করেন। ১৯৭৮ সালে সর্বাধিক ভোট পেয়ে ডাকসুর ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন।
এব্যাপারে তিতাস উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোহসীন ভূইয়া বলেন, এক সময়ের মাঠ কাপানো কৃতি ফুটবলার কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত ¯েœহভাজন বাদল রায়কে আসন্ন সম্মেলনে কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক পদে রাখার জোর দাবী জানাচ্ছি।
দাউদকান্দি উপজেলা আ’লীগ সভাপতি আবুল হাসেম সরকার বলেন, খেলার মাঠে যেমন দক্ষ খেলোয়ার ছিলেন বাদল রায়, তেমনি রাজনৈতিক ময়দানেও দক্ষতার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা আ’লীগকে শক্তিশালী করেছেন এবং দূর্দিনে নেতা কর্মীদের আগলে রেখেছেন । বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত জাতীয় কমিটির সম্ভাব্য নামের তালিকায় যুব ও ক্রীড়া সম্পাদক পদে বাদল রায়ের নাম আসে। দাউদকান্দিবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা ও বাদল রায়কে অগ্রিম অভিন্দন ও শুবেচ্ছা জানাচ্ছি।
হোমনা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল বলেন, মাঠের রাজনীতিতে চ্যালেঞ্চ মোকাবেলায় বাদল রায়দের মতো ক্লিন ইমেজের সাংগঠনিক লোকদের কেন্দ্রীয় কমিটিতে পদভূক্ত করার জন্য নেত্রীর নিকট আমাদের জোর দাবী । আর যেহেতু তিনি দীর্ঘদিন বাফুফে সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন সুতরাং আমরা তাকে যুব ও ক্রীড়া সম্পাদক পদেই দেখতে চাই।
দাউদকান্দি উপজেলা আ’লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ বলেন, বাদল রায়ের মতো কর্মীবান্ধব নেতাদের কেন্দ্রীয় কমিটিতে রাখার জন্য আ’লীগ সভানেত্রী শেখ হাসিনার নিকট আমাদের চাওয়া।
বাদল রায় বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাফুফে সহ-সভাপতির ও কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। তবে কাকে কোন পদে বসাবেন এটা জননেত্রী শেখ হাসিনাই ভালো জানেন।


















































