শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আ’লীগের সম্মেলনে অংশ নিতে কুমিল্লার ২ হাজার নেতাকর্মী এখন ঢাকায়


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০১৬

20160923110858

স্টাফ রিপোর্টার ঃ

বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিতে কুমিল্লা থেকে প্রায় দুই হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন।

চলতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় ২ হাজার নেতাকর্মী ঢাকায় পৌছেছেন। সম্মেলন শুরুর আগ পর্যন্ত এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত থেকে তিন ক্যাটাগরির মোট ৪১৪ জন অংশগ্রহনকারী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিবের কাছ থেকে তাদের আমন্ত্রন পত্র সংগ্রহ করা শুরু করেছেন। বাকিরা উৎসুক নেতাকর্মী।

সূত্র জানায়, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ২২ ও ২৩ অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত কাউন্সিলে কুমিল্লা থেকে ১৩৮ কাউন্সিলর, ১৩৮ ডেলিগেট ও ১৩৮ আমন্ত্রিত অতিথিসহ ৪১৪  জন  আমন্ত্রন পত্র পাবেন।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি