ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় সম্মেলনে কুমিল্লা থেকে অন্তত তিন হাজার নেতাকর্মী অংশ নিয়েছে। এর সবাই কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামীলীগ এবং মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন আওয়ামীলীগের সম্মেলনে। সম্মেলন মঞ্চেও ছিল কুমিল্লার নেতৃবৃন্দের সরব উপস্থিতি।
আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ও কুমিল্লা জেলা আওয়ামীলীগের সম্মেলনে সরব কুমিল্লার নেতৃবৃন্দআওয়ামলীগের সভাপতি আহম মুস্তফা কামাল (লোটাস কামাল) এবং আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ছিলেন সম্মেলন মঞ্চে।
কুমিল্লা জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব ছিলেন মন্ত্রী পরিষদ সদস্যদের সারির একেবারে প্রথমেই। আর সম্মেলনে কুমিল্লা জেলা আওয়ামীলীগের পতাকা উত্তোলন করেন জেলার সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহার সংসদ সদস্যদের সারিতে উপস্থিত ছিলেন, তার সমর্থিত কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীও আলাদাভাবে সম্মেলনে অংশ নেন।
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো: ওমর ফারুক সহ মহানগর আওয়ামীলীগের সম্মেলনে সরব
কুমিল্লার নেতৃবৃন্দ আওয়ামীলীগের অপর অংশের নেতৃবৃন্দ এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন ও জেলার নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন। কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নেতা সফিকুল ইসলাম শিকদার প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে অংশ নেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আনজুম সুলতানা সীমা তার সমর্থক নেতাকর্মী নিয়ে সম্মেলনে অংশ নেন।


















































