স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষে রবি ও পরবর্তী খরিপ-১ম প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম রবিবার দুপুরে কৃষকদেও মাঝে এ বীজ ও সার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল করিম ভূইয়া, জিংলাতুলি ইউনিয়ন আ’লীগ সভাপতি ওমর ফারুক মিয়াজীসহ উপজেলার বিভিন্ন এলাকার চাষী ও গন্যমান্য ব্যক্তি বর্গগণ।
উপজেলা কৃষি অফিস জানায়, এবার উপজেলার ১হাজার এক’শ জন কৃষকের মাঝে বীজ ২ কেজি, ডিএপিসার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫০ জন মুগ ডাইল, ৫০জন সরিষা ও বাকিদের ভূট্টার বীজ দেয়া হয়েছে।


















































