শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিন মহিলা মাদক ব্যবসায়ীসহ চারজন গ্রেফতার।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

img_2938
সালমা আক্তার চৈতী:
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক ১০৭ বোতল স্ফাফ সিরাপ ও মাদক বিক্রির ১৫,০০০ (পনের হাজার) নগদ টাকাসহ তিন মহিলা মাদক ব্যবসায়ীসহ চারজন গ্রেফতার।

২৩ অক্টোবর ২০১৬ তারিখ ১৩.৩০ ঘটিকা ও ১৪.০০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল পৃথক দুটি অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ী ১। রানু আক্তার(৩০) স্বামী মোঃ সেলিম মিয়া ২। মোরশেদ আক্তার পিয়াংকা(২২) স্বামী মোঃ সোহাগ মিয়া ৩। জেসমিন আক্তার(৩০) স্বামী মোঃ ফারুক হোসেন এবং ৪। মোঃ সেলিম মিয়া(৩৮) পিতাঃ মৃত লেদু মিস্ত্রী সর্বসাং পশ্চিম রেইসকোর্স (মুসলিম মিয়ার বাড়ি) থানাঃ কোতয়ালী জেলাঃ কুমিল্লা দের ১০৭ বোতল স্ফাফ সিরাফ ও মাদক বিক্রির ১৫,০০০ (পনের হাজার) টাকাসহ কোতয়ালী থানাধীন বাদশা মিয়ার বাজার, পশ্চিম রেইসকোর্স হতে আটক করতে সক্ষম হয়। গোপন সংবাদের ভিত্তিতে  জানা যে, তিনজন মহিলা মাদক ব্যবসায়ীসহ চারজন পশ্চিম রেইসকোর্স মৃত মুসলীম মিয়ার বাড়িতে ভারত থেকে আমদানিকৃত অবৈধ মাদক স্ফাফ সিরাপ কেনাবেচার জন্য মজুদ রেখেছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে সর্বমোট ১০৭ বোতল স্ফাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১৫,০০০ (পনের হাজার) টাকা সহ উল্লেখিত মাদক ব্যবসায়ীদের অদ্য ২৩ অক্টোবর ২০১৬ তারিখ গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ১০৭ বোতল স্ফাফ সিরাপের আনুমানিক মুল্য ৩২,১০০/-  টাকা।

এ ব্যাপারে ধৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি