মোঃ অপু খান চৌধুরী:
ব্রাহ্মণপাড়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট জাল কর্তৃক বড় জাল দগ্ধ’
রান্নার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই জালের মধ্যে জগরা সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট জাল কর্তৃক গরম ভাতের মার ও পানিতে দগ্ধ হয়ে হসপিটালের বেডে যন্ত্রনায় কাতরাছেন (বড় জাল) ৭মাসের অন্তসত্বা মাজেদা বেগম। গটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়।
মামলা ও দগ্ধ মাজেদার পরিবার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের নোয়াপাড়া এলাকার হাইঢা গাজীর বাড়ীরর আঃ মতিনের স্ত্রী ও একই উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই গ্রামের মধ্যপাড়া এলাকার জয়নাল মাস্টারের বাড়ীর মৃত আঃ হান্নানের মেয়ে মোসাঃ মাজেদা বেগম (২০) এবং আঃ ছাত্তারের স্ত্রী (তার ছোট জাল) সুমি আক্তার (২৪) রান্না ঘরে রান্না করতে গিয়ে তুচ্ছ ঘটনাকে ক্রেন্দ্র করে জগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে মাজেদা মনোযোগ সহকারে রান্না বান্নার কাজে ব্যাস্ত হয়ে পড়ে এসময় তার ছোট জাল সুমি আক্তার ভাতের মার ও ঘরম পানি মাজেদার পিঠে ও সারা শরীরে ঢেলে দেয়। ভাতের মার ও গরম পানির গরমে মাজেদার পিঠ, বোক ও ডান হাত সাথে সাথে ঠসা উঠে দগ্ধ হয়ে যায়। এ সময় তার ডাক চিৎকারে তার শশুর ও বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডাক্তার দেখায় পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপালে (কুমেক) নিয়ে যায়। সে খানকার কর্তব্যরত ডাক্তারের নিকট হতে চিকিৎসা করে মাজেদা বেগমকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়। বর্তমনে সে যন্ত্রনায় কাতরাচ্ছে হাসপাতালের বেডে। এব্যপারে দগ্ধ মাজেদা বেগমের মা সরলা বেগম সাংবাদিকদের জানান, মাজেদার ২টি কন্যা সন্তান রয়েছে এবং মাজেদা বেগম বর্তমানে ৭ মাসের অন্তসত্বা। গতকাল ২৩ অক্টোবর রবিবার দুপুরে মাজেদার মা সরলা বেগম বাদী হয়ে মাজেদার ছোট জাল সুমি আক্তারকে আসামী করে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা করেন। খবর পেয়ে আসামী সুমি আক্তারের মা ও বড় বোন মাজেদাকে ব্রাহ্মণপাড়া হাসপালে দেখতে আসেন এবং মাজেদার পরিবারকে তারা জানান, সুমি আক্তার যে অপরাধ করেছে তা অত্যান্ত দুঃখজনক। সুমি আক্তারে বিরোদ্ধে মাজেদার পরিবার কোন প্রকার আইনগত ব্যবস্থা গ্রহন করলে তাদের কোন আপত্তি নেই এবং মাজেদার চিকিৎসা বাবদ খরচের বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে বলে জানান তারা।


















































