শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » গুলশান হামলার জন্য তামিমের কাছে ধাপে ধাপে এক কোটি টাকা পাঠায় সে


গুলশান হামলার জন্য তামিমের কাছে ধাপে ধাপে এক কোটি টাকা পাঠায় সে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৬

13_33617

পূর্বাশা ডেস্কঃ

গুলশান হামলার জন্য জঙ্গিদের কাছে টাকা গিয়েছিল ভারত থেকেই। খাগড়াগড়কা-ের ঘটনায় অভিযুক্ত জামায়াতুল মুজাহিদিনের (জুম) জঙ্গি ইউসুফই সেই টাকা পৌঁছে দিয়েছিল হামলার মূল অভিযুক্ত তামিমের কাছে। হামলার পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর ধাপে ধাপে এক কোটির বেশি টাকা পাঠানো হয়েছিল সেখান থেকে।

সূত্র জানায়, ওই টাকাতেই কেনা হয় আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। ভারতের আইনশৃঙ্খলাবাহিনীর আটক জঙ্গি ইউসুফ র‌্যাবের জিজ্ঞাসাবাদে এ তথ্য দেয়। সম্প্রতি সময়ে পুলিশের কাউন্টার টেরোরিজম এবং র‌্যাপিড অ্যাকশন বাটেলিয়ন (র‌্যাব) এর পাঁচ সদস্যের দল কোলকাতায় যায়। গুলশান হামলার জন্য টাকার জোগানের বিষয়ে খোঁজ নিতে গিয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা জানতে পারেন, গুলশান হামলায় কোটি টাকা খরচ হয়েছে। টাকার জোগান সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই হামলার ছক চূড়ান্ত করা করা হয়। এ হামলার জন্য যারা সাহায্য করেছিল, তারাও পশ্চিমবঙ্গের সীমান্তে লাগোয়া এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছেন তারা। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) কর্মকর্তারা ইতোমধ্যে তাদের দফতরে তলব করেছেন বলে জানা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি