পূর্বাশা ডেস্কঃ
বিজ্ঞানীরা বলছেন, ধর্মীও অনুভূতি সম্পন্ন মানুষরা পৃথিবীকে খুব কমই জানেন। উপরন্তু তাদের অনেকেই পাথর এবং কাগজের মতো বস্তুর মানবীয় গুন রয়েছে বলে বিশ্বাস করেন।
ইউনিভার্সিটি অব হেলসিংকি’র একদল গবেষক ঈশ্বরে বিশ্বাস রাখে এমন মানুষদেরকে অস্বাভাবিক বিশেষ করে প্রতিবন্ধী মানুষদের সঙ্গে তুলনা করেছেন। কারণ তারা দেখেছেন, এই দুই প্রকারের মানুষকে আমাদের চারপাশের বাস্তবতাকে বুঝতে রীতিমত সংগ্রাম করতে হয়।
কোন মানবীয় গুনাবলী স্থাপন না করে ধর্মে বিশ্বাসীরা শারীরিক এবং জৈবিক প্রপঞ্চ, এই যেমন- আগ্নেয়গিরি, ফুল, পাথর কিংবা বাতাসকে বোঝার খুব কম সামর্থ্য রয়েছে। তাদের অনেকেই ভাবে জড় বস্তু, যেমন- যন্ত্র, তেল, কাপড়েরও চিন্তা এবং অনুভব শক্তি রয়েছে। তাদের অনেকের ধারণা পাথরের শীতল অনুভূতি রয়েছে।
গবেষণায় জড়িত মারজানা লিন্ডম্যান এবং আনিকা শেধম হাইকেন বলেন, ‘গবেষণায় অংশগ্রহণকারীরা যত বেশি ধর্ম এবং অস্বাভাবিক ঘটনায় বিশ্বাস স্থাপন করে তাদের তত বেশি পরিমানে স্বজ্ঞাত পদার্থবিদ্যায় দক্ষতা কম থাকে, স্কুল পর্যায়ের গণিত এবং পদার্থ বিজ্ঞানেও তাদের দক্ষতা কম হয়, বায়োলজিক্যাল ব্যাপারগুলোর গভীরে তারা ঢুকতে পারে না।’
গবেষকরা ধর্মে বিশ্বাসীদের প্রতিবন্ধীদের সঙ্গে তুলনা করে বলেন, শারীরিক এবং মানসিক ব্যাপারগুলোর পার্থক্য টানতে তাদের সংগ্রাম করতে হয়। প্রতিবন্ধী মানুষেরা অন্য মানুষের মানসিক রাজ্য বুঝতে কঠোর পথ পাড়ি দেয়।
মিস লিন্ডম্যান এবং মিস শেধম ২৫৮ জন ফিনিশ’কে প্রশ্ন করেছিলেন, সর্বশক্তিমান, সর্ব জ্ঞাত এবং প্রেমময় ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তারা কতটুকু একমত এবং কীভাবে তারা অলৌকিক ঘটনা যেমন- টেলিপ্যাথি ও ভবিষ্যতের উপর নির্ভর করেন। পরে গবেষকরা তাদের প্রশ্নের যেসব উত্তর পান সেগুলোকে উত্তরদাতাদের অন্যান্য বিষয় যেমন- পরীক্ষার রেজাল্ট এবং অন্য টেস্ট গুলো থেকে প্রাপ্য ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখেন।
তারা দেখেন, যেসব মানুষ ঈশ্বর এবং অস্বাভাবিকতায় বিশ্বাস করেন তাদের বেশিরভাগই মহিলা এবং তারা কোন বিষয়কে বিশ্লেষন করার জন্য গভীরে যেতে চায়না।
পূর্বের একটি জরিপে দেখা গিয়েছিলো- ধর্মীয় মানুষেরা নি¤œ আইকিউ সম্পন্ন। যদিও গবেষণায় দেখা গেছে, যারা ধর্মে বিশ্বাস করেনা তাদেরচেয়েও সুখী এবং সন্তুষ্টিজনক জীবন উপভোগ করতে সক্ষম একজন ধর্মে বিশ্বাসী ব্যাক্তি।


























































