শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্যাটরিনার বারবার লন্ডন যাওয়ার গোপন রহস্য ফাঁস!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৬

 katrinakaif6_1441781268

ডেস্ক রিপোর্টঃ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ইদানিং প্রায়ই লন্ডনে যাতায়াত করতে দেখা যাচ্ছে। কিন্তু কেন? কি কারণে বার বার তাকে লন্ডনে যতে হচ্ছে? না, কোনো শুটিংয়ের জন্য নয়। আবার লন্ডনের কারো প্রেমেও পড়েননি এই অভিনেত্রী।

তবে হয়তো কোনো এক সময় তাকে শুটিংয়ের জন্য যেতে হতেই পারে। কিন্তু এখন তিনি কোনো ছবির শুটিংয়ের কাজে কোথাও যাচ্ছেন না। তাহলে তার এত ব্যস্ততা কি নিয়ে? বার বার কেন তাকে লন্ডনে যেতে হচ্ছে?

গোপন সূত্র থেকে জানা যাচ্ছে, খুব শীঘ্রই নিজের পোশাকের ব্যবসা খুলতে চলেছেন ক্যাটরিনা। আর সেই ব্যবসার কারণেই, হাল হকিকত বুঝে নিতে তার বারবার লন্ডন সফর।

ইদানিং, দেশি-বিদেশি প্রায় সব অভিনেত্রীদেরই রয়েছে নিজেদের পোশাকের ব্যবসা। ক্যাটরিনাই বা বাদ যাবেন কেন! শোনা যাচ্ছে, ক্যাটরিনার এই পোশাক ব্যবসা খুবই পছন্দ হয়েছে ডেভিড বেকহ্যামের স্ত্রী, ভিক্টোরিয়া বেকহ্যামের। তাই তিনি নিজেও এবার এই ব্যবসা শুরু করতে চলেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি