
স্টাফ রিপোর্টারঃ
ক্ষমতাসীন দলের ছাত্রলীগ নেতাকর্মী দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারকে লাঞ্ছিত করেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অপরাধিদের শাস্তি দাবি করেছেন কুমিল্লা প্রেসক্লাব, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লা রিপোর্টাস ক্লাব নেতৃবৃন্দ।
কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সাপ্তাহিক সীমান্ত সংবাদের সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাংগাঠনিক সম্পাদক, দৈনিক আজকের কুমিল্লা ও দৈনিক পূর্বাশার সম্পাদক এবং বাংলানিউজটোয়েন্টি ফোরের স্টাফ করেসপন্ডেন্ট ইমতিয়াজ আহমেদ জিতু, প্রচার সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি ও বর্তমান প্রতিদিনের সম্পাদক তাওহিদ হোসেন এ ঘটনায় তীব্র নিন্দা জানান।
এছাড়া তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অপরাধিদের শাস্তি দাবি জানান কুমিল্লা সম্পাদক পরিষদের সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক দিলীপ মজুমদার ও সাংগাঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ সংগঠনের নেতৃবৃন্দ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাচ্চু মিয়া বকাউল ও সাধারণ সম্পাদক এইচ এম জাকারিয়া মানিক, কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ জিতু ও সাধারণ সম্পাদক তাওহিদ হোসেন মিঠু, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ জিতুসহ সংগঠনের নেতৃবৃন্দ, কুমিল্লা রিপোর্টাস ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ জিতু ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেলসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে ২৬ অক্টোবর বুধবার দুপুর দেড়টায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান শেষে মিলনায়তন থেকে বের হওয়ার সময় উপজেলা নির্বাহী অফিসারের সামনে সাংবাদিক লাঞ্চিত হওয়ার ঘটনায় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও ক্ষমতাসীন দলের সংবাদ বয়কট করে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি ঘোষনা করেছে দেবিদ্বার উপজেলার সকল সংবাদকর্মী বৃন্দ।
বুধবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবে প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদ কর্মীদের উপস্থিতি ও সকলের সমন্বয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
জানা যায়, অত্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের কতিপয় ছাত্রলীগকর্মী দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারকে লাঞ্ছিত করে। ওই ঘটনায় স্থানীয় সাংবাদিকরা এর তীব্র প্রতিবাদ করলে তৎক্ষনাত উপেেজলা নির্বাহী অফিসার, থানাা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আওয়ামীলীগ , ছাত্রলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘটনার মীমাংসা করা হয়। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এমন ন্যাক্কার জনক ঘটনায় স্থানীয় সাংবাদিকরা সন্ধ্যায় এক প্রতিবাদ সভায় মিলিত হয়ে ভবিষ্যতে এর পূনরাবৃত্তি ঘটবেনা এমন নিশ্চয়তা ও পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন ও ক্ষমতাসীন দলের ক্ষেত্রে অনির্দিস্টকালের জন্য কলম বিরতি ঘোষনা করেন। মোসলেহ উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাইফ উদ্দিন রনী (প্রতিনিধি দৈনিক দিনের শেষে), সৈয়দ খলিলুর রহমান বাবুল (প্রতিনিধি দৈনিক আমাদের সময়), মোঃ আক্তার হোসেন (প্রতিনিধি দৈনিক যুগান্তর), মোঃ ফখরুল ইসলাম সাগর (প্রতিনিধি, দৈনিক ডাক প্রতিদিন), একেএম মিজানুর রহমান কাউছার (প্রতিনিধি, দৈনিক গণজাগরণ), মোঃ এনামুল হক (প্রতিনিধি দৈনিক সমকাল), আবদুল্লাহ আল মামুন (প্রতিনিধি দৈনিক সংবাদ), মোঃ রফিকুল ইসলাম (রাজু) (প্রতিনিধি দৈনিক মানব জমিন), এটিএম সাইফুল ইসলাম মাসুম (প্রতিনিধি দৈনিক আমাদের অর্থনীতি), এস, এম তোফায়েল আহম্মেদ জালাল (প্রতিনিধি দৈনিক ভোরের কাগজ), এস এম মাসুদ রানা (প্রতিনিধি দৈনিক আজকালের খবর), মোঃ মামুনুর রশীদ (প্রতিনিধি দৈনিক মানব কন্ঠ), কাজী জামাল উদ্দিন দুলাল (প্রতিনিধি দৈনিক যায় যায় দিন), মোঃ ওমর ফারুক সরকার (প্রতিনিধি দৈনিক আমাদের কুমিল্লা), মমিনুর রহমান বুলবুল (প্রতিনিধি দৈনিক খবর বাংলাদেশ), এ, আর, আহমেদ হোসাইন (প্রতিনিধি দৈনিক তৃতীয় মাত্রা), আবুল বাশার (প্রতিনিধি প্রভাতীর আলো) প্রমূখ।

















































