শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা ও চাদঁপুরে স্থগিত ইউপি নির্বাচনে ২৩৯ জন র‌্যাব সদস্য মোতায়েন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০১৬

comilla-rab-tean-election-28-10-16-pic

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা ও চাদঁপুর জেলায় স্থগিত ইউনিয়নের নির্বাচন ও শুন্য পদে উপ-নির্বাচন উপলক্ষে ২৩৯ জন র‌্যাব সদস্য মোতায়েন করা হচ্ছে।

শনিবার (২৯ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর ২৩৯ জন র‌্যাব সদস্য মাঠে থাকবে।
আগামী ৩১ অক্টোবর ২০১৬ তারিখে বন্ধ ঘোষিত ভোটকেন্দ্র ও সমভোট প্রাপ্ত পদে পুনঃভোটগ্রহণ এবং মামলা বা অন্যবিধ জটিলতার কারণে স্থগিত ইউনিয়নের নির্বাচন ও শুন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। উক্ত নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা মোট ৪ দিন নির্বাচনী দায়িত্ব পালন করবে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার জানান, নির্বাচন উপলক্ষে র‌্যাব-১১, সিপিসি-২, ২৯ অক্টোবর হতে ১ নভে¤¦র পর্যন্ত মোবাইল টহল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উক্ত নির্বাচনে সুষ্ঠু পরিবেশে যাতে ভোটাররা ভোট দিতে সক্ষম হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কুমিল্লা জেলায় মোট ১৮ টি টহল টিম ও স্ট্রাইকিং ফোর্সে ১৩৩ জন এবং চাঁদপুর জেলায় মোট ১৬ টি টহল ও স্ট্রাইকিং ফোর্সে ১০৬ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি