আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে বিগত কমিটির অধিকাংশ নেতাই বাদ পড়েছেন।
শনিবার দুপুরে দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি অনুমোদন করেছেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের ২৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নেতারা হলেন, আবুল হাসনাত আব্দুল্লাহ, মো: মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, নুরুল মজিদ, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি, বেগম মন্নুজান সুফিয়ান, নুরুল ইসলাম ঠাণ্ডু, র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপঙ্কর তালুকদার, বদরুদ্দীন আহমেদ কামরান, আখতারুজ্জামান, এস এম কামাল হোসেন, মির্জা আজম, নজিবুল্লাহ হিরু, আমিনুল ইসলাম মিলন, রফিকুল ইসলাম (মৌলভীবাজার), গোলাম কবির রব্বানী চিনু, রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপাধ্যক্ষ রেমুণ্ড আরেং।
বিগত কমিটি থেকে বাদ পড়েছেন সুভাষ বোস, মোঃ একেএম রহমতউল্লাহ, ফজলে রাব্বী, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু এমপি, এম এ মান্নান এমপি, মোস্তফা ফারুখ মোহাম্মদ এমপি, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহমেদ পলক।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিগত কমিটির সদস্য থেকে পদোন্নতি পেয়েছেন আব্দুর রহমান। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। সুজিত রায় নন্দী সদস্য থেকে সমাজকল্যাণ সম্পাদক, আমিনুল ইসলাম আমিন উপ-প্রচার সম্পাদক এবং একেএম এনামুল হক শামীম সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে অষ্টমবারের মতো সভাপতি পূননির্বাচিত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।


























































