মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে প্রতিশ্রুতি পূরণে প্রেরণাদীপ্ত পারঙ্গমতা প্রদর্শণে সফল হয়েছেন পুলিশ সুপার কুমিল্লা মোঃ শাহ আবিদ হোসেন। প্রতারক চক্রের অপতৎপরতা রোধে গোটা জেলায় সতর্কতামূলক লিফলেট ও পোষ্টার বিতরণসহ অফিসার ও ফোর্সদের জনসম্পৃক্ত করে গণসচেতনতা তৈরী করেছিলেন তিনি। কুমিল্লা জেলায় ৩১ মে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর ইতোমধ্যে দুইটি ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে তিনি সততার অনন্য স্বাক্ষর রেখেছেন। সারাদেশের মধ্যে কুমিল্লাতেই প্রথম তার উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে প্রার্থীর ডাটা এন্ট্রি, তাৎক্ষনিক ল্যাপটপ থেকে প্রবেশপত্র প্রিন্ট, আসন বিন্যাসসহ ফলাফল তৈরী অর্থাৎ প্রতিটি স্তরেই প্রযুক্তির সাহায্যে সম্পূর্ন স্বচ্ছতা নিশ্চিত করা হয়। যার প্রেক্ষিতে কোন ধরণের ভূয়া পরীক্ষার্থী বা জালিয়াতির সুযোগ ছিলো শুন্যের কোঠায়। এসএমএস এর মাধ্যমে প্রার্থীদের পরীক্ষার সময়সূচী ও ফলাফল প্রকাশ সর্বমহলে প্রশংসিত হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের তিনি ফুল দিয়ে বরণ করে চাকুরী জীবনের প্রবেশের প্রাক্কালেই নিয়োগকৃতদের মধ্যে পুলিশ সম্পর্কে ইতিবাচক মনোবৃত্তি তৈরী করেন।
তার সততা, স্বচ্ছতা, নিরপেক্ষতায় অবিচলতার দরুণ কুমিল্লা জেলায় উত্তীর্ণ সুপারিশকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোট উত্তীর্ণ ৩৬৫ জনের মধ্যে এস,এস,সির ফলাফলে ২১ জন জিপিএ-৫.০০( এ +), ১৫৮ (এ) গ্রেডে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী। ৩৬৫ জনের মধ্যে কৃষক পরিবারের সন্তান ২০১ যার শতকরা হার ৫৫.০৬%। রিকশা চালক, ভ্যানগাড়ী চালক সহ দিনমজুর ও শ্রমিকের সন্তান ২৬ জন কৃষক ও শ্রমিকের সন্তানের চাকুরী প্রার্থীর হার প্রায় ৬২.১৯।
ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ এ.কে.এম শহীদুল হক, বি,পি,এম, পি,পি,এম মহোদয়ের নির্দেশনায় সুদক্ষ, পেশাদার, গণমুখী পুলিশ বাহিনী গঠনের দৃঢ় প্রত্যয়ে কুমিল্লা পুলিশ সুপারের একনিষ্ঠ, দৃঢ়চিত্ত, পেশাদারীত্ব, প্রতিশ্র“তি পূরণের প্রতিফলনে অকপট সত্যভাষণ ও দায়িত্ববোধের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় কুমিল্লার সর্বস্তরের জনমনে আশা জাগানিয়া অনুভূতির অনুরনণে অন্য এক ভিন্ন মাত্রার মর্যাদায় অধিষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশ।


















































