স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় অজ্ঞাত যুবতীর (৩২) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি পূর্বপাড়া গ্রামের ফসলি জমি থেকে যুবতীর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ফসলি জমিতে বিকেলে স্থানীয়রা অজ্ঞাত এক যুবতীর লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় লাশ নিয়ে আসে।
এ বিষয়ে বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। ময়না তদন্তের রির্পোট পেলে বলা যাবে এটি হত্যা না অন্য কিছু।


















































